কেন্দ্রীয় সরকারি সংস্থা ন্যালকো সুপারিন্টেন্ডেন্ট (জুনিয়র অপারেটিভ ট্রেনি) ও ফার্মাসিস্ট পদে ২৩০ জন ছেলেমেয়ে নিচ্ছে।
কারা কোন পদের জন্য যোগ্য :
সুপারিন্টেন্ডেন্ট (জুনিয়র অপারেটিভ ট্রেনি) অপারেটর : মাধ্যমিক পাশরা আই.টি.আই. থেকে ইলেকট্রনিক্স মেকানিক, টেকনিশিয়ান, মেকাট্রনিক্স, ইলেকট্রিশিয়ান, ইন্সট্রুমেন্টেশন, ইন্সট্রুমেন্ট মেকানিক বা, ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করে থাকলে যোগ্য। বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। শূন্যপদ: ৫৫টি (জেনা: ২৮, ই.ডব্লিউ.এস. ৬, ও.বি.সি. ২, ত:জা: ১২, ত:উ:জা: ৭)।
সুপারিন্টেন্ডেন্ট (জুনিয়র অপারেটিভ ট্রেনি) - ল্যাবরেটরি: কেমিস্ট্রি নিয়ে বি.এসসি. অনার্স কোর্স পাশরা যোগ্য। বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। শূন্যপদ: ৬টি (জেনা: ৩, ই.ডব্লিউ.এস. ১, ত:জা: ১, ত:উ:জা: ১)।
সুপারিন্টেন্ডেন্ট (জুনিয়র অপারেটিভ ট্রেনি) - ফিটার: মাধ্যমিক পাশরা আই.টি.আই. থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করে থাকলে যোগ্য। বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। শূন্যপদ: ১২টি (জেনা: ৬, ই.ডব্লিউ.এস. ১, ত:জা: ৩, ত:উ:জা: ২)।
সুপারিন্টেন্ডেন্ট (জুনিয়র অপারেটিভ ট্রেনি) -ইলেকট্রিক্যাল : মাধ্যমিক পাশরা আই.টি.আই. থেকে ইলেকট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করে থাকলে যোগ্য। বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। শূন্যপদ : ৩৫টি (জেনা: ১৭, ই.ডব্লিউ.এস. ৪, ও.বি.সি. ১, ত:জা: ৮, ত:উ:জা: ৫)।
সুপারিন্টেন্ডেন্ট (জুনিয়র অপারেটিভ ট্রেনি) -ইন্সট্রুমেন্টেশন / ইন্সট্রুমেন্ট মেকানিক : মাধ্যমিক পাশরা আই.টি.আই. থেকে ইন্সট্রুমেন্টেশন বা, ইন্সট্রুমেন্ট মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করে থাকলে যোগ্য। বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। শূন্যপদ : ১০টি (জেনা: ৫, ই.ডব্লিউ.এস. ১, ত:জা: ২, ত:উ:জা: ২)।
অপারেটর গ্রেড-III : মাধ্যমিক পাশরা আই.টি.আই. থেকে ইলেকট্রনিক্স মেকানিক, টেকনিশিয়ান, মেকাট্রনিক্স, ইলেকট্রিশিয়ান, ইন্সট্রুমেন্টেশন, ইন্সট্রুমেন্ট মেকানিক, ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করে থাকলে যোগ্য। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। শূন্যপদ : ৫৪টি (জেনা: ২৪, ই.ডব্লিউ.এস. ৫, ও.বি.সি. ৬, ত:জা: ৮, ত:উ:জা: ১১)।
টেকনিশিয়ান (ফিটার) গ্রেড-III : মাধ্যমিক পাশরা আই.টি.আই. থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করে থাকলে যোগ্য। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। শূন্যপদ : ১৩টি (জেনা: ৭, ই.ডব্লিউ.এস. ১, ও.বি.সি. ১, ত:জা: ২, ত:উ:জা: ২)।
টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল) গ্রেড-III: মাধ্যমিক পাশরা আই.টি.আই. থেকে ইলেকট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করে থাকলে যোগ্য। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। শূন্যপদ : ৩৫টি (জেনা: ১৬, ই.ডব্লিউ.এস. ৩, ও.বি.সি. ৪, ত:জা: ৫, ত:উ:জা: ৭)।
টেকনিশিয়ান (ইন্সট্রুমেন্টেশন / ইন্সট্রুমেন্ট মেকানিক) গ্রেড-III: মাধ্যমিক পাশরা আই.টি.আই. থেকে ইন্সট্রুমেন্টেশন বা, ইন্সট্রুমেন্ট মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করে থাকলে যোগ্য। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। শূন্যপদ : ১০টি (জেনা: ৬, ও.বি.সি. ১, ত:জা: ১, ত:উ:জা: ২)।
ওপরের সব ক্ষেত্রে বয়স গুণতে হবে ১০-৬-২০২৬'এর হিসাবে। তফশিলী, ও.বি.সি.'রা যথারীতি বয়সে ছাড় পাবেন। শুরুতে ১ বছরের ট্রেনিং। তখন স্টাইপেন্ড পাবেন মাসে ১৫,০০০ টাকা। সফল হলে জুনিয়র অপারেটিভ ট্রেনি হিসাবে ১৮ মাসের ট্রেনিং হবে। তখন মাইনে প্রথম বছর মাসে ১৫,০০০ টাকা ও পরের ৬ মাস মাসে ১৫,৫০০ টাকা। সফল হলে সুপারিন্টেন্ডেন্ট পদের বেলায় মূল মাইনে 'TO' অনুযায়ী আর টেকনিশিয়ান পদের বেলায় ২৯,৫০০-৭০,০০০ টাকা।
প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। ১২০ মিনিটে ১০০টি প্রশ্ন হবে। প্রতি প্রশ্নে থাকবে ১ নম্বর। ৪০% প্রশ্ন হবে কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড, রিজনিং ও জেনারেল নলেজের ওপর আর ৬০% প্রশ্ন হবে সংশ্লিষ্ট শাখার ওপর। সফল হলে ট্রেড টেস্ট। দরখাস্ত করবেন অনলাইনে, ১০ জুনের মধ্যে। এই ওয়েবসাইটে : www.nalcoindia.com এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার ও লেফট থাম্ব ইমপ্রেশন স্ক্যান করে নেবেন। এবার ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে আর ফটো, সিগনেচার ও অ্যাডমিট কার্ড আপলোড করে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফী বাবদ ১০০ (তপশিলী, প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ফী লাগবে না) টাকা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা এস.বি.আই. কালেক্টে জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য ওই ওয়েবসাইটে পাবেন।